শিক্ষা জাতির মেরুদন্ড। উন্নতি ও সমৃদ্ধির চাবি কাঠি। শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন সম্ভব নয়। শিক্ষায় জ্ঞান বিজ্ঞানে যে জাতি যত বেশি অগ্রসর সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার অবকাঠামো উন্নয়ন উন্নয়ন ও তথ্য প্রযুক্তির ধারায় এগিয়ে যাওয়ার নিমিত্তে এবং শিক্ষাকে আধুনিক যুগোপযুগি করার লক্ষে ২০১০ সালে প্রণিত হয়েছে ‘জাতীয় শিক্ষা নীতি’।
শিক্ষায় অগ্রগতির সূচকে বাংলাদেশ অনেক উন্নতি লাভ করেছে। ফলে শিক্ষার প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। তাতে নারিরা এগিয়েছে। পিছিয়ে আছে শুধু মাদরাসা পড়ুয়া মেয়েরা। শুধু পিছিয়ে নয় উপেক্ষিতও বটে। ১৯৯৬ সালে নারি শিক্ষার উন্নয়নে প্রতিটি জেলায় হোস্টেল সুবিধা সহ মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতিয়করণের মাধ্যমে এক লক্ষ তিন হাজার শিক্ষকের চাকরি সরকারি করণ করা হয়েছে। সর্বশেষ ২০১৮ সাল পর্যন্ত প্রায় সাড়ে তিন শতাধিক স্কুল কলেজ জাতীয়করণ করা হয়েছে।
তাছাড়া সরকারি মহিলা কলেজ, নার্সিং কলেজ ও কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। সবমিলিয়ে ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এমপিওভুক্ত হয়েছে ৫০৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে ১৭১০টি কারিগরি ও মাদরাসা এমপিওভুক্ত হয়েছে। জাতীয়করণ করা হয়েছে ৮২৮টি। তন্মধ্যে স্কুল ৩৭৪ টি। স্কুল অ্যান্ড কলেজ ৫৪টি। কলেজ ৩৭৪টি ও কারিগরি ৪৯টি।
তবে জাতীয়করণ করা হয়নি কোনো মাদরাসা। তাছাড়া দেশে ৬৫৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইবতেদায়ি, দাখিল ও কামিল স্তরের ক্যাটাগরির কোনো মাদরাসা জাতীয়করণের তালিকায় ঠাঁই হয়নি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারি করণের উদ্যোগ নেবেন বলে সংসদে ঘোষণা দিয়েছেন।
ধন্যবাদ, প্রধানমন্ত্রীর এ উদ্যোগে যেন ঠাঁই পাই মহিলা মাদরাসা জাতীয়করণ কিংবা প্রতিষ্ঠার বিষয়টি। মুসলিম অধ্যুষিত দেশে দ্বীনি শিক্ষায় বৈষম্য ও নিষ্ঠুরতা দুঃখজনক। ধর্মীয় ও দ্বীনি শিক্ষায় মেয়েদের জন্য বঞ্চনা ছাড়া কিছু হয়নি । শিক্ষা মৌলিক অধিকার। সাধারণ শিক্ষার পাশাপাশি মেয়েদের জন্য ধর্মীয় শিক্ষার অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। ধর্মপ্রাণ মুসলিম সমাজ আশা করে প্রতিটি উপজেলায় একটি ফাজিল মাদরাসা, জেলা শহরে হোস্টেল সুবিধা সহ একটি কামিল মাদরাসা প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ যেন সরকার নেয়।
মুহাম্মদ মনছুর
পাহাড়তলী, চট্টগ্রাম।
শিক্ষাবার্তা /এ/ ০১ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

