এইমাত্র পাওয়া

স্বাস্থ্য প্রতিমন্ত্রী হলেন ডা. রোকেয়া সুলতানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মন্ত্রিসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।

শুক্রবার সন্ধায় শপথ নেওয়ার পর নতুন সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

২০১৯ সালের অক্টোবর মাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা।

তাঁর বাবার পৈতৃক বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে। তিনি শহীদ পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা পূর্ব পাকিস্তান রেলওয়ে স্টেশন মাস্টার কবি মাহতাব উদ্দীনকে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে হত্যা করে।

ডা. রোকেয়া কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুড়িগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচে ভর্তি হন। ১৯৭৮ সালে এমবিবিএস পাস করেন। মেডিকেলে পড়ার সময় রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এমবিবিএস পাসের পর সরকারি চাকরিতে যোগদান করেন। অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে অবসরে যান তিনি।

অন্যান্য ছয় প্রতিমন্ত্রী হলেন, ওয়াসিকা আয়শা খানকে অর্থ প্রতিমন্ত্রী, শামসুন নাহারকে শিক্ষা প্রতিমন্ত্রী, রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.