এইমাত্র পাওয়া

অর্থ প্রতিমন্ত্রী হলেন ওয়াসিকা আয়শা খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি ওয়াসিকা আয়শা খান।

শুক্রবার সন্ধায় শপথ নেওয়ার পর নতুন সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি চট্টলার সুনামধন্য রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমএনএ ও সফল রাষ্ট্রদূত বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের সুযোগ্য কন্যা। ওয়াসিকা আয়শা খান বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৩১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে প্রথমবার, ২০১৮ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ অনুষ্ঠিত ২০২৪ সালে তৃতীয়বারের মত দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের “সংসদ সদস্য” পদে নির্বাচিত হন।

 

অন্যান্য ছয় প্রতিমন্ত্রী হলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা, শামসুন নাহারকে শিক্ষা প্রতিমন্ত্রী, রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.