এইমাত্র পাওয়া

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ২২ শিক্ষার্থী

ঢাকাঃ দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ সময় পর্যন্ত আবেদন জমা পড়েছে প্রায় ১ লাখ ২৩ হাজারের মতো।

এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৫ হাজার ১০০টি। সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৪৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২২ জন শিক্ষার্থী। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী— আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত একই দিনে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পদ্ধতি

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের মধ্যে থাকবে জীববিজ্ঞান ৩০; রসায়ন ২৫; পদার্থবিজ্ঞান ১৫; ইংরেজি ১৫; সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী ১৫। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট। পাস নম্বর ৪০।

মেধাতালিকা তৈরি করা হবে যেভাবে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এসএসসি জিপিএ × ৮ = ৪০ নম্বর। এইচএসসি জিপিএ × ১২ = ৬০ নম্বর। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এ দুইয়ের যোগফলেই মেধাতালিকা চূড়ান্ত হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading