নিউজ ডেস্ক।।
সাভারে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগ মো. কামরুজ্জামান (৩৬) নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুরে সাভারের কমলাপুর এলাকার দারুল কোরআন বাহারুন্নেছা কমলাপুর মহিলা মাদরাসার ভেতর থেকে আটক করে পুলিশ।
আটক কামরুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কুমারগাতা গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি সাভারের কলমাপুরে বসবাস করে দারুল কোরআন বাহারুন্নেছা কমলাপুর মহিলা মাদরাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদরাসার ছাত্রী নিবাসে থেকে ৭ম শ্রেণিতে পড়াশোনা করে। শুক্রবার (২২ মে) বিকেল ৪টার দিকে মাদরাসার ভেতরে শ্রেণিকক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীকে একা পেয়ে শ্লীলতাহানি করেন ওই শিক্ষক। পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্বজনদের জানালে আজকে সকালে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ মাদরাসার ভেতর থেকে ওই শিক্ষককে আটক করে।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হাসান ঢাকা পোস্টকে বলেন, ৭ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওই মাদরাসাশিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা সাভার মডেল থানায় মামলা করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

