এইমাত্র পাওয়া

দেশের ১১২টি মেডিকেল কলেজে এমবিবিএস ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক।।

দেশের ১১২টি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস ক্লাস শুরু হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সারাদেশের ১১২টি মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত ছিল।

অনুষ্ঠানে আরও অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫১০০টি আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের ৬২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত ৭টি মেডিকেল কলেজের ৪৫৫টি আসনের বিপরীতে দেশি-বিদেশি মোট ১১৮৩৩ জন শিক্ষার্থী এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছেন।

শিক্ষাবর্ষ শুরু উপলক্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মেডিকেল কলেজগুলোতে ৩ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পর প্রতিটি মেডিকেল কলেজ তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজন করে।

‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’— স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রায় ১২ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়া নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং মনোবল বৃদ্ধির জন্য প্রতিটি কলেজে বিশেষ মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়।

শিক্ষাবার্তা /এ/ ০৪/০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.