দ্রুত বিষয়ভিত্তিক ও প্রশাসনিক প্রশিক্ষণ দরকার

।। কাজী মো ওয়াজেদ উল্লাহ।।
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় জাতীয় শিক্ষাক্রম রুপরেখা -২০২১ এবং বিস্তরণ-২০২২ বাস্তবায়ন এক বিশাল চ্যালেঞ্জ। ২০২৩ সালে সারাদেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এই কারিকুলাম প্রয়োগ করে বিভিন্ন সূচকের মাধ্যমে বাস্তবতার আলোকে দক্ষতা অর্জনের জন্য শিখন শিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে বাৎসরিক মূল্যায়ন চলমান।এ বছর খন্ডকালীন, এম পি ও,এম.পি.ও বিহীন সকল শিক্ষক কে প্রশিক্ষণের আওয়াতায় আনায় প্রশাসনিক মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

★ আগামী ১লা ডিসেম্বর থেকে অস্টম ও নবম শ্রেণীর জন্য নতুন কারিকুলামের উপর উপজেলার সকল শিক্ষকের প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। অন্যদিকে বার্ষিক পরীক্ষার ফলাফল, মূল্যায়ন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষণ, নির্বাচনের দায়িত্ব পালন- সবকিছু মিলিয়ে শিক্ষকদের দিন কাটবে ব্যস্ততার মধ্য দিয়ে।

★ তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন ই যে কোন কারিকুলামের মূল উদ্দেশ্য। এটা কারো অজানা থাকার কথা নয় যে সহকারী প্রধান শিক্ষকগণ ও বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। তাই উপজেলা প্রশিক্ষকে সহকারী প্রধান শিক্ষকদের রাখাটা অত্যন্ত যৌক্তিক ছিল না কি?সহকারী প্রধান শিক্ষকদের তালিকা প্রথমবার প্রকাশিত হলেও রাতারাতি তা পরিবর্তন হয়ে যায়।

তাহলে একজন সহকারী প্রধান শিক্ষক শ্রেণী কার্যক্রম চালাবে কিভাবে? ২০২৩ সালে আমি উপজেলা পর্যায়ে ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার ছিলাম। আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেক বিষয়ে একজন সহকারী প্রধান শিক্ষক থাকলে প্রশিক্ষণ আরো ফলপ্রসূ হত।তাছাড়া একজন সহকারী প্রধান শিক্ষক পাঠদান তদারকি ও করে থাকেন।

★ সম্মানিত প্রধান শিক্ষকগণের অবশ্য ই কারিকুলাম সংক্রান্ত বিশদ জানা আবশ্যক। এই ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক, একাডেমিক সুপারভাইজারদের উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়ভিত্তিক ও প্রশাসনিক প্রশিক্ষণ দেওয়া খুব জরুরি। নতুবা সার্বিক তদারকিতে বিঘ্ন ঘটতে পারে।
লেখক:
সহকারী প্রধান শিক্ষক
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
ব্রাহ্মনবাড়িয়া

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.