পরীক্ষাকেন্দ্রে স্মার্টফোন পাওয়ায় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

সুনামগঞ্জঃ জেলার জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে স্মার্টফোন পাওয়ায় এক শিক্ষককে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম।

অব্যাহতি পাওয়া হল পর্যবেক্ষক হলেন—মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। তিনি ওই কেন্দ্রের ৩ নম্বর পরীক্ষার হলে পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘সিলেট বোর্ডের পরীক্ষা কেন্দ্র পরিদর্শক কামরুল ইসলাম সবুজ কেন্দ্র পরিদর্শনে আসলে ওই শিক্ষককের কাছে স্মার্টফোন পাওয়া যায়। পরে বোর্ডের কেন্দ্র পরিদর্শকের নির্দেশে রফিকুল ইসলামকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.