ময়মনসিংহ বোর্ড: পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২১ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ ময়মনসিংহে এইচএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২১ পরীক্ষার্থী ও এক হল পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া ইংরেজি ২য় পত্র পরীক্ষায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২১ পরীক্ষার্থী ও এক হল পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.