নোয়াখালীঃ জেলার কোম্পানীগঞ্জে ছাত্রকে (৯) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মিজানুর রহমান (২৮) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের লতিফিয়া কাশিমুল উলুম মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ মিজানুর রহমান কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদরাসায় পড়তে যাওয়ার পর তার মা ফোনে কথা বলবে বলে ভুক্তভোগী ওই শিশুকে ডেকে নিয়ে যায় শিক্ষক মিজান। এ সময় তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশু তার নানীকে জানায়, তাকে একাধিকবার ধর্ষণ করে মাদরাসার শিক্ষক মিজান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুর পরিবার থানায় মামলা করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রনব চৌধুরী বলেন, মাদরাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
