নিজস্ব প্রতিবেদক।।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করে। সভায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় বিএমজিটিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ ফাযিল ও কামিল মাদরাসায় কর্মরত জেনারেল শিক্ষকদের পদোন্নতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির সুযোগ বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। জবাবে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী উপস্থিত ছিলেন।
বিএমজিটিএ’র নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহাসচিব ফিরোজ আলম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কে.এম শামীম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাকুর, সহ-সভাপতি আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, যুগ্ম মহাসচিব আজাহার আলী মুক্তা, জসিম উদ্দিন, রেজাউল হক মন্ডল ও আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা মাদরাসা শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং ভিসি সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
শিক্ষাবার্তা /এ/ ১০ /০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
