বুটেক্সের প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস ৩০ অক্টোবর শুরু হবে।

এর আগে ২৯ অক্টোবর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সেকশন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

ওরিয়েন্টেশন প্রসঙ্গে বুটেক্সের অ্যাকাডেমিক সেকশনের সহকারী রেজিস্ট্রার এহসানুল করিম বলেন, ‘১০টি বিভাগের ওরিয়েন্টেশন একই দিনে হবে। তবে আয়োজনটি বিভাগভিত্তিক আলাদাভাবে হবে।’

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অতিথির বিষয়ে তিনি বলেন, ‘অতিথি হয়ে কারা আসবেন, তা প্রতিটি বিভাগের প্রধান সিদ্ধান্ত নেবেন।’

গত ৮ আগস্ট ফাঁকা আসন পূরণে দ্বিতীয় দফায় ভর্তি কার্যক্রম শেষ হয়। ২০ আগস্ট শুরু হওয়া বিভাগ মাইগ্রেশান চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.