দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে থাকছেন যারা

নিউজ ডেস্ক।। 

২০২৬ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে দাখিল পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বোর্ডের ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। নামের পাশে বর্ণিত জেলাভেদে এসব কর্মকর্তারা নিজেদের দায়িত্ব পালন করবেন। কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের অসঙ্গতি ও সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে জানা যায়, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জন্য বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক; চাঁদপুর জেলার জন্য বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ; সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার জন্য বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান; নোয়াখালী জেলার জন্য বোর্ডের মাদরাসা পরিদর্শক প্রফেসর মো. আব্দুল মান্নান; বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলার জন্য বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহ; নাটোর, নওগাঁ ও বগুড়া জেলার জন্য বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মহাতাব হোসেন; ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জন্য বোর্ডের উপ-রেজিস্ট্রার মো. আব্দুর রশিদ; সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার জন্য বোর্ডের উপ-রেজিস্ট্রার মো: জিয়াউর রহমান; কুমিল্লা জেলার জন্য বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ; নেত্রকোনা জেলার জন্য বোর্ডের উপ-মাদরাসা পরিদর্শক-১ মো. আকরাম হোসেন; রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য বোর্ডের উপ-পরিদর্শক-২ শরীফ মুহাম্মদ ইউনুছ; রংপুর জেলার জন্য বোর্ডের উপ-পরিদর্শক মো. মোশারফ হসেন; শেরপুর জেলার জন্য বোর্ডের সহকারী পরিদর্শক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন; গাজীপুর জেলার জন্য বোর্ডের সহকারী পরিদর্শক মো. জাহিদুল হক ছিদ্দিকী; চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার জন্য বোর্ডের সহকারী প্রোগ্রামার মো. মামুন-অর-রশিদ এবং বান্দরবান জেলার জন্য বোর্ডের সহকারী প্রোগ্রামার তানজারুল ইসলাম মিশু দায়িত্ব পালন করবেন।

আরো জানা যায়, এ কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শনের জন্য বিধি মোতাবেক টিএ/ডিএ পাবেন; কেন্দ্র পরিদর্শনের জন্য প্রয়োজনে বোর্ডের যেকোন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত বা পরিবর্তন করা যাবে; কেন্দ্র পরিদর্শন করে আলাদা আলাদা ভাবে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের দপ্তরে জমা দিতে হবে; পরিদর্শন বহিতে পরিদর্শন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কেন্দ্র সচিব স্বাক্ষর করবেন এবং এর ছায়াকপি পরিদর্শন প্রতিবেদনের সাথে জমা দিবেন; কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের পরিদর্শন বহিতে কেন্দ্রের অসঙ্গতি ও সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে; বোর্ড যাতায়াত ব্যবস্থা করলে কর্মকর্তারা যাতায়াত ভাতা পাবেন না; পরিদর্শন না করলে বিল দাখিল করা যাবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.