ময়মনসিংহ বোর্ড: মেয়ে পরীক্ষার্থী ৪০ হাজার, ছেলে ৩৬ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এবার এইচএসসি পরীক্ষায় ৭৩ হাজার ৬৬১ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছেলের সংখ্যা ৩৬ হাজার ১৮৭ ও মেয়ে শিক্ষার্থী হচ্ছে ৪০ হাজার ৪৭৪ জন।

পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৪৩০, মানবিকে ৪৬ হাজার ৪৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছয় হাজার ৯৪২ জন রয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৯০টি পরীক্ষা কেন্দ্রে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার ২৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।

এই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.