নড়াইলঃ জেলার সদর উপজেলার গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মানাধিন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরূদ্ধে।
রবিবার রাত ১১টার দিকে এ ঘটনাাটি ঘটে।
ঠিকাদার পলাশ জানান, নড়াইলের বিশিষ্ট ঠিকাদার ও জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান ও পলাশ যৌথভাবে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের প্রথম তলার কাজটি করছেন। দুর্বৃত্তরা নির্মিত ইটের দেয়াল ভেঙে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।
ঠিকাদারের ম্যানেজার গোলাম রসুল মিয়া বলেন, রবিবার রাতে একদল যুবক কাজের সাইটে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নির্মিত দেয়ালগুলো ভেঙে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার বকসী বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজে কোন অনিয়ম হলে বা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হলে সেটা যে কেউ দেখতে পারেন। তা নিয়ে কথা বলতে পারেন। কিন্তু এভাবে সরকারি কাজে বাধা দেয়া খুব দুঃখজনক।
বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন, এ ধরনের কাজ করে যারা সরকারের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঠিকাদার ওয়াহিদুজ্জামান মেবাইল রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
