উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রণচন্ডী বসুনীয়া বালিকা দাখিল মাদ্রাসা

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক রংপুর অঞ্চল : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কিশোরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় রণচন্ডী বসুনীয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ সন্মাননা ক্রেস তুলে দেন মাদ্রাসার সুপার মোঃ মোজাফফর হোসেনের হাতে।

অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সুপার মোঃ মোজাফফর হোসেন সাংবাদিকদের জানান সুনামের সাথে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান সহ বিভিন্ন অংশগ্রহণমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছি এর আগেও আমরা অনেক পুরস্কার প্রাপ্তি হয়েছি,আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.