মাদরাসা ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

ঝালকাঠিঃ জেলার নলছিটিতে এক ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে ইব্রাহিম বেপারী (২২) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

শিক্ষক ইব্রাহিম বেপারী রাজাপুর উপজেলার চররাজাপুর এলাকার রবিউল ইসলাম বেপারীর ছেলে। তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার আজিজিয়া নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ জুলাই )রাতে ওই ছাত্রকে বলাৎকার করেন শিক্ষক ইব্রাহিম। বিষয়টি জানাজানি হয়ে গেলে শিশুটির পরিবার জাতীয় সেবা ৯৯৯ কল করে থানায় খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, এক ছাত্রের সাথে আপত্তিকর ঘটনায় মাদরাসা শিক্ষক ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.