ঢাকাঃ পবিত্র হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন হাজিরা। ফিরে যাওয়ার সময় বেশিরভাগ হাজিই আত্মীয়স্বজন ও পরিবার-পরিজনের জন্য কিছু না কিছু নিয়ে আসেন।
তবে সৌদি আরবের রাজধানী জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশফেরত হাজি বা সাধারণ যাত্রীদের কারও লাগেজে ‘নির্দিষ্ট ৩০টি পণ্য’ পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে এবং এগুলো ফেরত পাওয়ার জন্য কোনো দাবি করলেও সেটি গ্রহণযোগ্য হবে না।
বিমানবন্দর কর্তৃপক্ষ এ নির্দেশনা সব যাত্রীর উদ্দেশে দিলেও, বিশেষভাবে হাজিদের সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন নিষিদ্ধ এই ৩০টি পণ্য নিয়ে বিমানে ওঠার চেষ্টা না করেন।
এই ৩০টি পণ্যকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৬টি পণ্য নিয়ে (হাতে বহন করা যায় লাগেজে নিয়ে) বিমানের কেবিনে ওঠা যাবে না। আর ১৪টি পণ্য কোনোভাবেই কোনো লাগেজে করে বিমানে বহন করা যাবে না।
হাতের লাগেজে করে যেসব পণ্য বহন করা যাবে না: ছুরি, সংকুচিত গ্যাস, বিষাক্ত তরল, ব্লেড, বেসবল ব্যাট, বৈদ্যুতিক স্কেটবোর্ড, বিস্ফোরক, ক্র্যাকার, আগ্নেয়াস্ত্র, চুম্বকীয় পদার্থ, তেজস্ক্রিয় বা ক্ষয়কারী উপাদান, যেকোনো বিপজ্জনক সরঞ্জাম, নেলকাটার, কাঁচি এবং চাপাতি।
লাগেজেও বহন করা যাবে না যেসব পণ্য: জৈব পার-অক্সাইড, তেজস্ক্রিয় পদার্থ, বৈদ্যুতিক শক ডিভাইস, নিষ্ক্রিয় করার ডিভাইস, তরল অক্সিজেন ডিভাইস, সংক্রামক জৈবিক উপকরণ, ম্যাচ, লাইটার, বিস্ফোরক বা ক্র্যাকার, দাহ্য তরল, সংকুচিত গ্যাস, অস্ত্রসদৃশ বস্তু, চুম্বকীয় উপকরণ এবং দ্রাবক পণ্য।
সৌদি আরবের বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানে কোন পণ্য বহন করা যাবে, আর কোনগুলো বহন করা যাবে না সে বিষয়ে বিস্তারিত জানতে তারা যেন নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
