বগুড়াঃ জেলার ধুনট উপজেলার মাটিকোড়া এলাকায় কওমি মাদরাসায় জোর করে পাঠিয়ে দেওয়ায় শেরপুরের খন্দকার টোলা পূর্বপাড়া গ্রামের ফাহমিদ হাসান ফাহিম শুভ (১৪) আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে মাদরাসায় না গিয়ে নানার বাড়ি ফাঁস দেয় ওই ছাত্র।
জানা যায়, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা পূর্বপাড়া গ্রামের সুলতান শেখের ছেলে ফাহমিদ হাসান ফাহিম শুভকে ধুনট উপজেলার মাটিকোড়া কওমি মাদরাসায় ভর্তি করে দেয়। ঈদের ছুটিতে বাড়িতে এসে আর মাদ্রাসায় যেতে চায় না সে। কিন্তু তার পরিবারের লোকজন তাকে শনিবার জোর করে মাদ্রাসায় পাঠিয়ে দেয়।
বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্য রওনা হয়ে হুকুমআলী বাসট্যান্ড এলাকার উল্লাপাড়ায় তার নানার বাড়িতে এসে তীরের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, লাশ ময়নাতদন্ত শেষে শেরপুরের তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
