নরসিংদীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাগর সরকার ও তার মায়ের উপর হত্যার উদ্দেশ্য হামলার অভিযোগ উঠেছে তার আপন মামার বিরুদ্ধে।
শনিবার (৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে আকুতি জানায় এ শিক্ষার্থী।
জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার কুতুবেরটেকের দিল মোহাম্মদের ছেলে আলমগীর আফ্রাদ (৪০) ওই হামলা করেন।
গত বুধবার (৫ জুলাই) হত্যার উদ্দেশ্য মা ও ছেলে (সাগর) এর উপর গ্রামবাসীর সামনে হামলা করেন অভিযুক্ত আলমগীর আফ্রাদ। হামলার পর থেকে নরসিংদী সদর হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাগর সরকার।
তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলার বিবরণ দিয়ে লিখেন, আমি ও আমার পরিবার বাঁচতে চাই। সম্পত্তিতে ভাগ বসানোকে কেন্দ্র করে আমার, মা, নানা-নানিকে সবসময় খুন/গুম করার হুমকির মধ্যে রাখেন মামা। মাঝে মধ্যে নানিকে মারধরসহ, নানি ও মাকে গালিগালাজ করে কোনো কারণ ছাড়াই, যা হয়ত পতি*তা কেও কেউ করে না। এটা নিত্যদিনের ঘটনা। কিন্তু ভয়ে লজ্জায় মা, নানি, নানা চুপ থাকা ছাড়া উপায় নাই। আশপাশের লোকজনও কেউ কিছু বলতে পারে না ভয়ে।
গত ৪ তারিখে অন্যদিনের মতই নানিকে মেরেছে, ঘরের পাল্লা ভেঙে দিয়েছে, আর সাথে নানিকে ও মাকে অকথ্যভাষায় গালিগালাজ যা বলার মত না।
৫ তারিখে মা উপয়ান্তর না পেয়ে, গ্রামের দুজন ব্যক্তিকে এনেছে শুধু জিজ্ঞেস করার জন্য, কেন আমাদের এভাবে গালিগালাজ করে, নানির গায়ে হাত কেন তুলে, আমাদের ঘরের জিনিসপত্র কেন ভাঙে, কেন আমাদের হত্যার হুমকি দেয়। কি অপরাধ করেছি আমরা। দুজন মুরুব্বির সামনেই আমাদের দুজনকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিতভাবে হামলা চালায়। ইট দিয়ে আমার মাথায়, মুখে, হাতে উপর্যুপরি আঘাতের পর আঘাত করেছে। আমি জায়গাতেই জ্ঞান হারাই, হয়ত মনে করেছে আমি মারা গেছি।
ভুক্তভোগী সাগর সরকার বলেন, বর্তমানে আমার ডান হাত অবশ, পায়ে সেলাই, মস্তিষ্কে আঘাত, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। যা দেখে লোকজনের আমাকে চিনতে অসুবিধা হচ্ছে।
জীবনের নিরাপত্তাহীনতায় মামলা করতে পারছি না, তাই আমি আমি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জীবন রক্ষায় সাহায্য চেয়েছি।
এ বিষয়ে নোবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, নোবিপ্রবি প্রশাসন সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে। আমরা তার ও পরিবারের পাশে থেকে এ সমস্যার সমাধান করতে পারবো বলে বিশ্বাস করছি। তবে তার আগে তার ও তার মায়ের সুস্থতা জরুরি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
