ময়মনসিংহঃ জেলার গফরগাঁও উপজেলার যশরা আয়েশা হাসান দাখিল মাদ্রাসার সুপার মো. মোখলেছুর রহমানের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুনীতি, জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রদানসহ এমপিওভুক্ত ৫ জন শিক্ষকের বেতন ভাতা না দেওয়ার কারণে মে’ ২০২৩ মাস থেকে সরকারি বেতন ভাতা (এমপিও) বন্ধ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে গত ৩০শে মে ২০২৩ সুপার মোখলেছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই অনুমোদন কমিটির সদস্য সচিব মো. লুৎফুর রহমান।
নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এমপিও বন্ধ করে দেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
ভুক্তভোগেী মাদ্রাসার দপ্তরি মো. তাফাজ্জল হোসেনকে মিথ্যা অভিযোগে অবৈধভাবে বরখাস্ত করেন মাদ্রাসা সুপার মোখলেছুর রহমান। এর প্রেক্ষিতে দপ্তরি মো. তাফাজ্জল হোসেন বাদী হয়ে ময়মনসিংহ স্পেশাল জজ আদালতে বিশেষ মামলা (নং-০২/২০২১) দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশনকে তদন্তের দায়িত্ব দেন।
দুদকের তদন্তে সুপার মোখলেছুর রহমানের বিরুদ্ধে ঘুষ, জাল-জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়। সুপার মোখলেছুর রহমান উক্ত মামলায় ১ নম্বর আসামি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
