এইমাত্র পাওয়া

দেখি সব পারি কিনা?

১. জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে?

উত্তর : ৭টি

২. জাতীয় স্মৃতিসৌধ কতটুকু জায়গার ওপর প্রতিষ্ঠিত?

উত্তর : ৪৪ হেক্টর

৩. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তর : মঈনুল হোসেন।

৪. জাতীয় স্মৃতিসৌধ কে উদ্বোধন করেন?

উত্তর : হুসেইন মুহম্মদ এরশাদ।

৫. জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?

উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৮২ সালে।

৬. জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৭. জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কবে?

উত্তর : ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর

৮. জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?

উত্তর : ঢাকার সাভারে।

৯. বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?

উত্তর : আম গাছ।

১০. বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর : শাহবাগ, ঢাকা।

১১. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?

উত্তর : কাঁঠাল।

১২. বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত?

উত্তর : আগারগাঁও, ঢাকা।

১৩. বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?

উত্তর : শাপলা।

১৪. বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা কোনটি?

উত্তর : ঢাকা মিরপুর চিড়িয়াখানা।

১৫. বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?

উত্তর : দোয়েল।

১৬. বাংলাদেশের জাতীয় সংবাদসংস্থা কোনটি?

উত্তর : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

১৭. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

উত্তর : রয়েল বেঙ্গল টাইগার।

১৮. বাংলাদেশের জাতীয় কবি কে?

উত্তর : কাজী নজরুল ইসলাম।

১৯. বাংলাদেশের জাতীয় মাছ কোনটি?

উত্তর : ইলিশ।

২০. বাংলাদেশের জাতীয় বন কোনটি?

উত্তর : সুন্দরবন।

২১. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?

উত্তর : কাবাডি। গ্রন্থনা : মিথিলা জামান

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.