সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক, ধামদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।।
এককথায় প্রকাশ
১। বরণ করার যোগ্য — বরেণ্য
২। মেধা আছে এমন যে জন — মেধাবী
৩। দিকের শেষ — দিগন্ত
৪।এক দেশ থেকে অন্য দেশ — দেশান্তর
৫। এক যুগের পর আরেক যুগ — যুগান্তর
৬। সংখ্যায় সবচেয়ে বেশি এমন — সংখ্যাগরিষ্ঠ
৭। সমুদ্রের তীরে বালুময় স্থান — বেলাভূমি
৮।অহংকার নেই যার — নিরহংকার
৯। আকাশে যে উড়ে বেড়ায় — খেচর
১০। কোনো কিছু সাদরে গ্রহণ — বরণ
১১। শাস্তি পাওয়ার যোগ্য — দণ্ডনীয়
১২।যা প্রয়োগ করা যায় — প্রযোজ্য
১৩। যা নিষেধ করা হয়েছে — নিষিদ্ধ
১৪। যা লোপ পেয়েছে — বিলুপ্ত
১৫। যা কষ্টে লাভ করা যায় — দুর্লভ
১৬। যার মূল্য নির্ধারণ করা যায় না — অমূল্য
১৭।যার চিহ্নমাত্র নেই — নিশ্চিহ্ন
১৮। যার সীমা নেই — অসীম
১৯। যার সীমা আছে — সসীম
২০। যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন — মুক্তিযোদ্ধা
২১। বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ — বীরশ্রেষ্ঠ
২২। যার তুলনা হয় না — অতুলনীয়
২৩। অত্যধিক সাহসী — দুঃসাহসী
২৪। অত্যন্ত খারাপ মেজাজ — তিরিক্ষি
২৫। বিনীত নয় এমন — দুর্বিনীত।
২৬। প্রতি মুহূর্তে অপেক্ষা করা — উদগ্রীব
২৭। যার শত্রু জন্মায়নি — অজাতশত্রু
২৮। লোকজনের বসতি রয়েছে এমন জায়গা — লোকালয়
২৯। শক্তি আছে যার — শক্তিধর
৩০। বিদেশে থাকে যে – প্রবাসী
৩১। প্রবল প্রতাপের সঙ্গে — দাপটে
৩২। রেখা দিয়ে আঁকা ছবি — নকশা।
৩৩। রক্ত দিয়ে লাল করা হয়েছে যা — রক্তরঞ্জিত
৩৪। শুয়ে আছে এমন — শায়িত
৩৫। জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান — প্রান্তর
৩৬। এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক — কড়ি
৩৭। যা জলে চরে — জলচর
৩৮। নদী ও সমুদ্রের ঢেউ — ঊর্মি
৩৯। বিন্দুর মতো ছোট — বিন্দুসদৃশ
৪০। কোনোভাবেই পূরণ করা যায় না এমন — অপূরণীয়
৪১। বিচার-বিবেচনা ছাড়া যা — নির্বিচার
৪২। সোনালি রঙের বুনো লতা — স্বর্ণলতা
৪৩। রুপার মতো রং — রুপালি।
৪৪। মাটির তৈরি শিল্পকর্ম — মৃিশল্প
৪৫। টিপে টিপে যে পুতুল তৈরি করা হয় — টেপাপুতুল
৪৬। যারা মাটির জিনিসপত্র তৈরি করেন — কুমার
৪৭। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের নানা রকম জিনিস — টেরাকোটা
৪৮। শখ করে পছন্দের জিনিস যে হাঁড়িতে রাখা হয় — শখের হাঁড়ি
৪৯। পাখির ডাকাডাকির আওয়াজ — কিচির-মিচির
৫০। খেতে ভালো লাগে এমন — স্বাদ।
৫১। খেতে মজা নয় এমন — বিস্বাদ।
৫২। যাঁরা ইতিহাস লেখেন — ঐতিহাসিক
৫৩। কোনো কিছু খেয়াল করে দেখা — পর্যবেক্ষণ
৫৪। যে কাহিনি কল্পনা করে লেখা হয় — কল্পকাহিনি
৫৫। যা সম্ভব নয় — অসম্ভব
৫৬। যে উপকারীর উপকার স্বীকার করে — কৃতজ্ঞ
৫৭। যে উপকারীর অপকার করে — কৃতঘ্ন
৫৮। যে বেশি কথা বলে — বাচাল
৫৯। যে হিংসা করে – হিংসুক
৬০। অন্যের অধীন — পরাধীন
৬১। যিনি সংগ্রাম করেন — সংগ্রামী
৬২। অস্ত্র দ্বারা সজ্জিত — সশস্ত্র
৬৩। যেখানে যুদ্ধ হয় — রণক্ষেত্র
৬৪। যা নিশ্চিত হবেই — অবধারিত
৬৫। মমতা আছে যে নারীর — মায়াবতী
৬৬। সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার করা — আত্মসমর্পণ।
৬৭। একের সঙ্গে অন্যের — পরস্পর
৬৮। একসঙ্গে কথা বলা — সমস্বরে
৬৯। যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি — টনটন
৭০। কাঠের তৈরি খাট — খাটিয়া
৭১। মাথার পেছনে গোছা করে বাঁধা চুল — খোঁপা
৭২। সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি — ক্যাম্প
৭৩। পানি দিয়ে পরিষ্কার করা — প্রক্ষালন
৭৪। মাথা নত করে অভিবাদন করা — কুর্নিশ
৭৫। বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসা — প্রতিধ্বনি
শিক্ষাবার্তা /এ/২১/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
