নিউজ ডেস্ক।।
পবিত্র রমজান মাসে কেউ একবারের বেশি ওমরাহ পালন করতে পারবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গতকাল রবিবার (২৬ মার্চ) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যারা হজ করতে চান তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে। তবে ওমরাহর তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে নতুন করে অনুমোদন নেওয়া যাবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যায়ক্রমে আপডেট করা হয়। কেউ যদি কাঙ্ক্ষিত আসন খালি না পান তাহলে পরবর্তী তারিখের জন্য অনুসন্ধান করতে পারবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
