নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ পরিবর্তন হয়েছে ৪৯ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী। আর জিপিএ-৫ থেকেই গ্রেড পয়েন্ট বেড়েছে পাঁচ জনের। শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, জিপিএ চেঞ্জ হয়েছে আরও ১৬ জনের। আর ফেল থেকে পাস করেছে ১৫ জন। মোট আবেদন করেছিল ৯ হাজার ১৭৭টি। আবেদনকারী ছিলেন দুই হাজার ৯৩৯ জন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।
পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর বোর্ডের ৮১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
