এইমাত্র পাওয়া

পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক।।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি রাজধানীর সরকারি বাঙলা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন কেন্দ্র পরিদর্শন সংশ্লিষ্ট ভিডিও ছবিতে দেখা যায়, মন্ত্রী বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা হলের জানালা দিয়ে ভিতরের পরিবেশ পর্যবেক্ষন করেন।

শিক্ষাবার্তা /এ/ ১৮/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.