এইমাত্র পাওয়া

ফল নিরীক্ষা: সিলেট বোর্ডে ফেল থেকে পাস ১৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৯ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ১১ জন পরীক্ষার্থী। এ বোর্ডের কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পাননি। শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর বোর্ডের ৮১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.