নিজস্ব প্রতিবেদক।।
এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
এ বিষয়ে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্য ও সহযোগিতা পেতে নির্ধারিত ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশ করা হয়েছে এবং এসব তথ্য গণমাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষাবার্তা /এ/ ১৮/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
