এইমাত্র পাওয়া

যশোর বোর্ডে নতুন করে ৪৩ জনের জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৩ জন। এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল শুক্রবার (১০ মার্চ) প্রকাশ করা হয়েছে।

এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ৮ ফেব্রুয়ারি।

এবার মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। আর উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। অর্থাৎ পাসের হার ছিল ৯৫.২৬ শতাংশ। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.