নিজস্ব প্রতিবেদক।।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সময় পাঁচ সপ্তাহের মধ্যে নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। রুটিন প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে বলেও জানায় ওই সূত্রটি।
তথ্যমতে, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলে; সে হিসেবে বিগত বছরটিতে পাবলিক পরীক্ষাটি নিতে প্রায় দুই মাস সময় লাগে। এতে শিক্ষার্থী ও প্রশাসন সংশ্লিষ্টদের লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। মূলত এই বিষয়টিকে কমিয়ে আনতেই চলতি বছরের পরীক্ষা ৫ সপ্তাহের মধ্যে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রালয়ের সভায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। পাশাপাশি চলতি সপ্তাহে পরীক্ষার রুটিন প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
শিক্ষাবার্তা /এ/ ১৮/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
