এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের প্রবেশপত্র আজ থেকেই ডাউনলোড শুরু

নিউজ ডেস্ক।। 

আজ রোববার থেকে এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হচ্ছে।টেলিটকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত মেসেজ সব আবেদনকারীর ফোনে পাঠানো হবে।আজ রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে এ পরীক্ষা ১৮ এপ্রিল চার ধাপে ঢাকায় অনুষ্ঠিত হবে। ক গ্রুপে ৯টা থেকে ১০টা পর্যন্ত, খ-গ্রুপে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, গ-গ্রুপে ২টা থেকে ৩টা পর্যন্ত এবং ঘ-গ্রুপে সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে https://ntrca.gov.bd বা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.