নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ শিক্ষার্থীদের মানুষ করার জন্য শিক্ষকরা সারাজীবন যে পরিশ্রম করে যান, সেই পরিশ্রমের সম্মান বয়ে নিয়ে যায় শিক্ষার্থীরা। শিক্ষকরা আমৃত্যু সম্মান পেয়ে থাকে। শিক্ষক বিদ্যালয়ে থাকুক কিংবা অবসরে যেখানেই থাকুক না কেন শিক্ষকের সম্মান কখনোই কমে না। রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা প্রদানকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এসব কথা বলেন। তিনি বৃহস্পতিবার বিকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে সদর উপজেলা শিক্ষকদের বিদায়ী সংবর্ধনার আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মান জানাতে প্রতিবছরই এই ধরনের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়ে প্রধান অতিথি আরো বলেন, তিনটি জায়গায় হেরে গিয়েও সম্মান আছে। তার মধ্যে শিক্ষার্থী যদি শিক্ষককে ছাড়িয়ে যায়, সে ক্ষেত্রে শিক্ষক গর্ববোধ করতে পারেন, এই হার গৌরবের। অবসরপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এত বছর যে পরিশ্রম করেছেন, আজকে এই সম্মানের সাথে বিদায় আপনাদের পরিশ্রমের মূল্যায়ন। ভালো কাজ করলে সকলেই তার ভালো প্রতিদান পায়। আপনারা অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠন করে দিয়েছেন, আর সেসব শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় নানান কাজে সেবা প্রদানের মাধ্যমে আপনাদের পরিশ্রম সার্থক করে তুলছে।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইকরাম উল্লাহ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আব্দুল হালিম চৌধুরী, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) নিমি চাকমা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জগদীশ চাকমা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপসী চাকমা, বামের তৈমিদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অটল বড়ুয়া, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকৃতি ভট্টাচার্য, বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা তালুকদার, সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চাকমা, হেমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিনয় দেওয়ান, আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দে, স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজীর আহমেদ তালুকদার, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাঞ্চিতা দেওয়ান ও নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লোকমান হোসেন। সঞ্চালনা করেন পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান উদ্দিন, আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইশরাত জাহান, আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
যেসব অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা দেয়া হয়েছে, তারা হলেন- রানী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃপা দেওয়ান ও সুপ্রিয়া চাকমা, ভিজাকিজিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল চন্দ্র দে, কবি অরুণ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননিতা চাকমা ও সরস্বতী মজুমদার, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকৃতি ভট্টাচার্য, নমিতা চাকমা ও খোদেজা বেগম, বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার ও নীলু চাকমা, লাল মোহন কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা বড়–য়া ও সহকারী শিক্ষক শিপ্রা চাকমা, পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিনী চাকমা ও স্বপন কুমার চাকমা, রাজা নলিনাক্ষ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা তালুকদার ও সহকারী শিক্ষক জহর লাল চাকমা, শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিশা ত্রিপুরা, নিউ রাঙাামটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বন্দনা নন্দী ও অঞ্জু বড়ুয়া, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা খাতুন, ঝগড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দিরা চাকমা, বামের তৈমিদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অটল বড়ুয়া।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
