নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষকদের উৎসব ভাতা প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের মামলার কারণে পদোন্নতি দিতে পারছি না। এ পদগুলোতে পদোন্নতি দিতে পারলে আরও ৩২ হাজার শিক্ষককে নিয়োগ দেওয়া সম্ভব।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় পরীক্ষায় নকল নিয়ে তিনি বলেন, আমাদের শিক্ষার মানোন্নয়নে সম্ভাব্য সবকিছু করতে হবে। এর কোনো বিকল্প নাই। ডিগ্রি পাশের বাধ্যবাধকতার কারণে অনেক শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি করা যাচ্ছে না।
শিক্ষাবার্তা /এ/ ০৬/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

