নিজস্ব প্রতিবেদক।।
প্রাথমিক বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি বলেন, পুনরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
সরকারের লক্ষ্য বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাবার্তা /এ/ ১৫/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
