নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ জেলার সরিষাবাড়ীতে শিক্ষাসফর শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ধাক্কায় শাহনেওয়াজ (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছে।
গত বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দনগর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শাহনেওয়াজ উপজেলার গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও ডোয়াইল ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামের মৃত মোজাদব আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গাডাডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা শিক্ষাসফরে যান রাজশাহী-নাটরে। শিক্ষাসফর শেষে বুধবার রাতে মাদরাসায় ফেরেন তারা। সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাড়াডোবা সিরাতুন্নবী আলিম মাদরাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
