নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ কার্যক্রমে নতুনভাবে শিক্ষার্থীকে অন্তর্ভুক্তির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ই-মেইলের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে।
গত বুধবার (২২ ফেব্রুয়ারি) মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজ উদ্দীন আহাম্মদ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও জীবন বিমা করপোরেশনের সঙ্গে সম্পাদিত ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী নতুন করে বঙ্গবন্ধু শিক্ষা বিমার আওতায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সে অনুযায়ী বঙ্গবন্ধু শিক্ষা বিমার আওতায় আনতে প্রতিটি জেলা থেকে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (ছেলে এবং মেয়ে কো-এডুকেশন শিক্ষাপ্রতিষ্ঠান) মোট শিক্ষার্থীর তথ্যসহ সমন্বিত অঞ্চলভিত্তিক তথ্য সংযুক্ত ছক পাঠাতে হবে। ২৬ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট শাখায় ওই ছকের হার্ডকপি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর ও পাশাপাশি তথ্য সংযুক্ত ছকের সফটকপি ad_planning3@dshe.gov.bd এই ঠিকানায় ই-মেইল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
