এইমাত্র পাওয়া

Daily Archives: July 2, 2025

এমপিওভুক্ত হচ্ছে অনার্স-মাস্টার্সের নিয়মিত ও কর্মরত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্সের (অনার্স-মাস্টার্স) নিয়মিত ও কর্মরত শিক্ষকগণ দীর্ঘ ৩২ বছর পর এমপিওভুক্ত হচ্ছেন। বুধবার (০২ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ওএমপিও নীতিমালা-২০২১ শীর্ষক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও …

বিস্তারিত পড়ুন

৪০তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা প্রয়োগের আবেদন বঞ্চিত প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪০ তম বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটা প্রয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যানের নিকট আবেদন জানিয়েছে ৪০ তম বিসিএস ভাইবা উত্তীর্ণ মুক্তিযোদ্ধার সন্তানরা। বুধবার (০২ জুলাই) পিএসসির চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন তারা। এর আগে গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে ৪০তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটার প্রয়োগ কেন হবে না …

বিস্তারিত পড়ুন

চাকরি হারালেন প্রশাসন ক্যাডারের সেই মিজ় তাপসী তাবাসম ঊর্মি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করেছে সরকার। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে  তাকে বরখাস্ত করা হয়।  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ঊর্মি তাঁর …

বিস্তারিত পড়ুন

৪৪ তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে ১ম এমবিবিএস ডাক্তার শামীম

ঢাকাঃ ৪৪ তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. শামীম শাহরিয়ার। গত ৩০ জুন রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এবার বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া …

বিস্তারিত পড়ুন

ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার চোখ রাঙিয়েছিল বাংলাদেশকে। ৭ বছর আগে ইয়াঙ্গুনে অলিম্পিক বাছাই ফুটবলে বাংলাদেশের জালে গুনেগুনে ৫ গোল দিয়েছিল মিয়ানমারের মেয়েরা। শক্তি, অতীত রেকর্ডে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে দলটি। সেই মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ (বুধবার) ইয়াংগুনে এএফসি এশিয়ান কাপ …

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতি নবায়ন, কোড নম্বর দেওয়া এবং এমপিওভুক্তির কার্যক্রম শুরু করেছে সরকার। এরইমধ্যে এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এই …

বিস্তারিত পড়ুন

এখনও উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীর তথ্য প্রদান করেনি ১২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ১২০২টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি এবং উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীর তথ্য প্রদান করেনি, যার ফলে অনেক শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট এ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে DTE Stipend MIS সফটওয়্যারে পূর্বের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করে প্রতিষ্ঠান প্রধানের জাতীয় পরিচয়পত্র …

বিস্তারিত পড়ুন

ছাত্রী হলের ৫৮৩ শিক্ষার্থী পাচ্ছেন ঢাবির আপৎকালীন আর্থিক সহায়তা

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাঁচটি ছাত্রী হলের ৫৮৩ জন শিক্ষার্থীর জন্য প্রথমবারের মতো চালু করা হলো আপৎকালীন আর্থিক সহায়তা কর্মসূচি। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে তিন হাজার টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবেন। মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রতীকীভাবে বিভিন্ন হলের ১০ জন ছাত্রীর হাতে …

বিস্তারিত পড়ুন

পাঠ্য বইয়ের ভুল-ত্রুটি সংশোধনে চার দিন ব্যাপি চলছে এনসিটিবির কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরারের নির্দেশনায় পাঠ্য বইয়ের ভুল-ত্রুটি সংশোধনে চার দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের আব্দুল জব্বার মিলনায়তনে কর্মশালা ৩০ জুন থেকে শুরু হয়েছে। কর্মশালাটি ৩ জুলাই পর্যন্ত চলবে। সারা দেশের মাধ্যমিক শ্রেণির স্কুলগুলোতে চলমান শিক্ষাক্রমের …

বিস্তারিত পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে স্থগিত এমপিও শিক্ষকদের সর্বজনীন বদলির আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সর্বজনীন বদলির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় কর্মসূচি স্থগিত ঘোষণা করে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলিপ্রত্যাশী শিক্ষকরা।  এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলিপ্রত্যাশী শিক্ষকদের অন্যতম সমন্বয়ক মো. রবিউল ইসলাম জানান, ‘আমরা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তবে তিনি ছিলেন না। …

বিস্তারিত পড়ুন