ঢাকাঃ ৪৪ তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. শামীম শাহরিয়ার।
গত ৩০ জুন রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এবার বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
পররাষ্ট্র ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা ডা. শামীম শাহরিয়ার ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ১৫তম হয়েছিলেন। তবে তখন তিনি উক্ত চাকরিতে যোগদান করেনি। তার স্বপ্ন ছিল পররাষ্ট্র ক্যাডার হওয়া তারই ফলশ্রুতিতে ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এবং চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন।
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাস্থ নলপুকুরিয়া গ্রামের মো. হাতেম আলীর কৃতি সন্তান, অত্যন্ত মেধাবী, ডা. মো. শামীম শাহরিয়ার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন এবং পঞ্চম শ্রেণীতে কৃতিত্বের সাথে পাশ করে ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।
এই বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি পরীক্ষা দিয়ে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন এ+ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে উত্তরবঙ্গের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী সরকারী কলেজে ভর্তি হন এবং ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন এ+ পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেন।
এরপর সরকারী মেডিকেল কলেজে ভর্তির জন্য পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৯তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস-এ ভর্তি হন (তিনি ঢামেকের-৭৩ ব্যাচের ছাত্র ছিলেন)।
ঢাকা মেডিকেল কলেজ হতে কৃতিত্বের সঙ্গে পাশ করেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ইতোমধ্যে তিনি এমআরসিপি পার্ট-১ সম্পূর্ণ করেছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল