এইমাত্র পাওয়া

Daily Archives: July 15, 2025

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধ স্কুলের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থী

বগুড়াঃ পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় আশপাশের এলাকার পানি গড়িয়ে প্রায় সারা বছরই জলাবদ্ধ থাকে বগুড়া শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি। বৃষ্টি বেশি হলে মাঠের পানি শ্রেণিকক্ষ পর্যন্ত তলিয়ে যায়। স্কুলের মাঠ নোংরা পানিতে তলিয়ে থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। গত আট …

বিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষার্থীকে উত্যক্ত করে টিকটক, যুবকের কা রাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের অপরাধে মো. মাঈনুদ্দিন (২৮) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মো. মাঈনউদ্দিন বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের ইদন মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. …

বিস্তারিত পড়ুন

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক

ঢাকাঃ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে বুধবার বাংলাদেশের …

বিস্তারিত পড়ুন

স্কুলছাত্রীকে যৌ-ন নি পী ড়নের অভিযোগে শিক্ষক বরখাস্ত

চট্টগ্রামঃ স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বদিউল আলম তার স্কুলের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক …

বিস্তারিত পড়ুন

‘শিক্ষা, নৈতিকতা ও ইসলামের আলো একসঙ্গে থাকলেই আদর্শ সমাজ গড়ে ওঠে’

চট্টগ্রামঃ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আফম খালিদ হোসেন বলেছেন, শিক্ষা, নৈতিকতা ও ইসলামের আলো একসঙ্গে থাকলেই একটি আদর্শ সমাজ গড়ে ওঠে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনে এসে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. আফম খালিদ হোসেন …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়: পরীক্ষায় নকল করে শাস্তি পেলেন ৮২ শিক্ষার্থী

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং ২০২০ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষায় নকলসহ নানা অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮২ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীর বিরুদ্ধে কেন্দ্রীয় পরীক্ষক, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকদের রিপোর্ট এবং বোর্ডের সংগ্রহ করা আলামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া …

বিস্তারিত পড়ুন

প্রকাশ্যে বদলির চিঠি ছিঁড়ে ফেলায় ১৪ এনবিআর কর্মকর্তা বরখাস্ত

ঢাকাঃ বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে চিঠি ছিঁড়ে ফেলার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ-সংক্রান্ত পৃথক আদেশ জারি করেছে। আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান আদেশে সই করেন। দুপুরের পর থেকে …

বিস্তারিত পড়ুন

এসএসসি: পরীক্ষা দিল ছাত্রী, ফল এল দশম শ্রেণির ছাত্রের নামে

চাঁদপুরঃ চলতি বছরের এসএসসি পরীক্ষায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় সাবিকুননাহার জুমা। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে তার রোল নম্বরে একই বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের দশম শ্রেণির এক ছাত্রের ফল পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে পরীক্ষা দিয়েও ওই ছাত্রীর ফল …

বিস্তারিত পড়ুন

ইবি ছাত্রীকে থাপ্পড়-ঘুষির পর ভিডিও করে বাস থেকে নামিয়ে দেওয়া হলো

কুষ্টিয়াঃ খুলনা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলরত জনি বাসের (লোকাল) হেলপার দ্বারা মারধরের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকে রূপসা পরিবহনের চারটি বাস আটক করে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার চৌঁড়হাস বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ …

বিস্তারিত পড়ুন

৩ দফা দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ তারিখ ) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে পুনরায় প্রধান ফটকে ফিরে আসে। এ সময় তারা “স্বাধীন …

বিস্তারিত পড়ুন