এইমাত্র পাওয়া

Daily Archives: July 29, 2025

আন্দোলনের সময় ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা অধ্যাপককে আবারও বদলি

ঢাকাঃ জুলাই আন্দোলনের সময় ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক মালেকা আক্তার বানু। পরবর্তীতে তাকে ব্রাহ্মণবাড়িয়া বদলি করা হয়। এবার তাকে জামালপুরে বদলি করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ …

বিস্তারিত পড়ুন

খিলগাঁও মডেল কলেজে ২০২৪ গণ-আন্দোলনের শহীদ স্মরণে মাসব্যাপী কর্মসূচির সূচনা

ঢাকা, ২৯ জুলাই: ২০২৪ সালের গণ-আন্দোলনে শহীদদের স্মরণে খিলগাঁও মডেল কলেজে শুরু হয়েছে মাসব্যাপী সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি। গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। কর্মসূচির উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমাম জাফর। বিশেষ …

বিস্তারিত পড়ুন

উপাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সাভার সরকারি কলেজে বিক্ষোভ

ঢাকাঃ সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচারী আচরণ এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে কলেজ চত্বরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের অভিযোগ, উপাধ্যক্ষ ড. আখতারুজ্জামান অতীতে ভাওয়াল বদরে আলম …

বিস্তারিত পড়ুন

বিয়ে করায় স্কুল থেকে শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক

ঝিনাইদহঃ রিনা আক্তার মনিরা। সদ্য বিবাহিত এক কিশোরী। চোখে ছিল পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। কিন্তু বাবার অকাল মৃত্যু আর সংসারের টানাপোড়েনে সে স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষমেশ বাধ্য হয়েই বসতে হয় বিয়ের পিঁড়িতে। মনির ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের সদ্য প্রয়াত মনিরুল ইসলামের মেয়ে। মনিরা এখনো স্বপ্ন দেখে লেখাপড়া করে …

বিস্তারিত পড়ুন

ফরিদগঞ্জে বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষককে দরখাস্ত দিলো স্কুলছাত্রী

চাঁদপুরঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে প্রধান শিক্ষকের কাছে আকুতি জানিয়েছে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার কড়ৈতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ শর্মার কাছে বিয়ে বন্ধ করতে দরখাস্ত দেয় ভুক্তভোগী শিক্ষার্থী। ওই শিক্ষার্থী উপজেলার কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। দরখাস্তে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করে, …

বিস্তারিত পড়ুন

দেবিদ্বারে টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজের গাছের চারা উপহার

নিজস্ব প্রতিবেদক।। মঙ্গলবার (২৯ জুলাই) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা নলিণী শিক্ষা নিকেতন বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সংগঠনের সদস্যদের জমানো টিফিনের টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে গাছের চারা বিতরণে …

বিস্তারিত পড়ুন

আগামী ১০ আগস্ট খসড়া ও ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। পরে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের …

বিস্তারিত পড়ুন

৪ শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০ স্থাপনার নাম পরিবর্তন

ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পর এবার শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনার নাম পরিবর্তন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করে। এ দফায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০টি শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার নাম …

বিস্তারিত পড়ুন

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে নতুন নির্দেশনা

ঢাকাঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি। সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন

আজও মহাসড়কে ক্লাস করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়কে ক্লাস করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২পর্যন্ত সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থী বসে বিভিন্ন বিষয়ে ক্লাস করেন। ক্লাসে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাবেগর শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রাস্তাব বন্ধ করে ক্লাস …

বিস্তারিত পড়ুন