এইমাত্র পাওয়া

Daily Archives: July 8, 2025

৪৬তম বিসিএস: লিখিত পরীক্ষায় কানের দুল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় কানের দুল পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে, বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের …

বিস্তারিত পড়ুন

নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রচারণা: মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ন্যারেটিভস বা প্রচারণার বিপরীতে কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা …

বিস্তারিত পড়ুন

দুর্নীতির দায়ে চাকরি হারালেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভাগীয় মামলায় আনীত ‘অসদাচরণ ও দুর্নীতি’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তীকে  ‘চাকরি হতে অপসারণ’ করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  গত ২ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে চাকরি থেকে অপসারণ …

বিস্তারিত পড়ুন

৪৫ প্রধান শিক্ষককে ১০ম গ্রেড দিতে গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে এ চিঠি দেয়া হয়েছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ২৩ লাখ ৬৯ হাজার ১৪০ টাকা। সোমবার (৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা …

বিস্তারিত পড়ুন

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একইসঙ্গে ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে পরদিন ১১ জুলাই থেকে, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির …

বিস্তারিত পড়ুন

‘ক্যাডার যার, মন্ত্রণালয় তার’ দাবি বাস্তবায়ন চায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ক্যাডার যার, মন্ত্রণালয় তার দাবি বাস্তবায়নে জোড় দিয়ে জানিয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবি বাস্তবায়ন ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না। মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এ ‘জনপ্রশাসন সংস্কার: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ …

বিস্তারিত পড়ুন

ষষ্ঠ থেকে স্নাতক শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের এসব শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।  মঙ্গলবার (৮ জুলাই) ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগের স্বাক্ষরতি চিঠিতে এই …

বিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি সম্পন্নের নির্দেশ

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি, তাদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আইডি কার্ড হালনাগাদ করার জন্য নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) …

বিস্তারিত পড়ুন

নতুন শিক্ষাক্রম কাঠামোয় বিএড পাঠদান, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে বিএড প্রোগ্রামের পাঠদান কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী পরিচালিত হবে। সেমিস্টারভিত্তিক শ্রেণিকাঠামো ও মূল্যায়নে আসছে কিছু পরিবর্তন। মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা স্বাক্ষরতি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ঢাকা সিটি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এইচএসসি ২৬তম ব্যাচের কিছু শিক্ষার্থীর উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের বাইরে বিক্ষোভ …

বিস্তারিত পড়ুন