ময়মনসিংহঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৩১ আগষ্ট) রাত পৌনে ৮ টা নাগাদ এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের আশেপাশে অবস্থানরত শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা …
বিস্তারিত পড়ুনMonthly Archives: August 2025
এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কমিটিতে বাদ যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা, আসছে আমলারা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে সরকারি/অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সংশোধিত নীতিমালা সচিব কমিটিতে অনুমোদন হয়েছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকে শিক্ষক নিয়োগে ৮ সদস্যের কমিটি, আসছে বড় নিয়োগ
ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ কমিটি গঠনের তথ্য জানানো হয়। দ্রুতই একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে বলেও জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা আছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ …
বিস্তারিত পড়ুনমুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের আবেদন বাতিলের নির্দেশ
ঢাকাঃ একাদশ শ্রেণিতে ভর্তির সময় মুক্তিযোদ্ধা কোটায় আবেদন নিয়ে সতর্কতা দিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বোর্ড জানিয়েছে, এ কোটায় কেবল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা আবেদন করতে পারবেন। কিন্তু অনেক শিক্ষার্থী নাতি-নাতনি পরিচয়ে এই কোটায় আবেদন বা নিশ্চায়ন করেছে। ফলে তাদের আবেদন বাতিল করে ১ সেপ্টেম্বরের মধ্যে …
বিস্তারিত পড়ুনপুলিশ মানবিক হলে সহিংসতা, কঠোর হলে সমালোচনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশ মানবিক হলে সহিংসতা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। আবার কঠোর হলে সমালোচনা হচ্ছে।’ গতকাল শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও আগুন লাগানোর বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে যেত, তখন আপনারা পুলিশের সমালোচনা করতেন।’ …
বিস্তারিত পড়ুন৩ দাবিতে পায়রা সেতুর টোল প্লাজা অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের
পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়কের লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজা অবরোধ করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে লেবুখালী-পায়রা সেতুর টোল প্লাজার সামনের মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে …
বিস্তারিত পড়ুনপরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ
নওগাঁঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের কাছে স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা …
বিস্তারিত পড়ুন৩ দফা দাবিতে রেলপথ অবরোধ করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ময়মনসিংহঃ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পরে হাওর এক্সপ্রেস ট্রেনটি …
বিস্তারিত পড়ুনশিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মা ম লা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ
গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শেখ ফরহাদ মাহমুদের বিরুদ্ধে জুলাই হত্যা অভিযোগে করা ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং নিঃশর্তে এই মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় তেলিহাটি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ জৈনা আঞ্চলিক …
বিস্তারিত পড়ুনস্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা সরকারের দেওয়া জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সরকারি দফতর থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে শিক্ষক ঐক্যজোট সরকারের প্রতি দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া বাস্তবায়নের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল