নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বর্তমান পরিস্থিতিতে চলমান এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সাইন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই দাবি জানান। এসময় শিক্ষার্থীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা শিক্ষার্থীদের নেই। সেজন্য যে পরীক্ষাগুলো …
বিস্তারিত পড়ুনDaily Archives: August 18, 2024
ছাত্রদের দাবির মুখে কর্মস্থল ছাড়লেন ঝিনাইদহের ডিসি
ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে তিনদিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) এসএম রফিকুল ইসলাম। রবিবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুস বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা জেলা প্রশাসকের …
বিস্তারিত পড়ুনযুগ্মসচিব হলেন শেখ হাসিনার আমলে বঞ্চিত ২০১ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৯ম ব্যাচ থেকে ২২তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি বঞ্চিত ২০১ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১জন কর্মকর্তাকে সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত …
বিস্তারিত পড়ুনপদত্যাগ করলেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য ডা. আতিকুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান পদত্যাগ করেছেন। রবিবার (১৮ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। আবেদনপত্রে বলা হয়, ‘আপনার আদেশক্রমে ২০২৩ সালের ১ জানুয়ারি স্মারক পত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
বিস্তারিত পড়ুনস্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি রোবেদ আমিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. রোবেদ আমিন। তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) লাইন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব এম. কে. হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আরও …
বিস্তারিত পড়ুনস্বাস্থ্য অধিদপ্তরের ডিজির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ১৪ আগস্ট ২০২৪ ইং তারিখে “চাকরি যায় যায় স্বাস্থ্যের ডিজির” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হয়। রবিবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব কানিজ ফাতেমার সই করা এক প্রজ্ঞাপনে …
বিস্তারিত পড়ুনছাত্ররাজনীতির নামে যেভাবে মেধা শুন্য করা হয়েছে দেশকে
আল-মাহমুদ জিম।। শিক্ষার মানের সাথে তৃতীয় বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র গুলোর একটা রাজনৈতিক স্বার্থের দারুণ খেলা আছে। কেন যেন, বরাবর এই আলাপটা সবাই স্কিপ করে যায়। আমাদের মতো দেশ গুলোতে একটা রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, তখন শাসকদল তাদের গদি টিকিয়ে রাখার জন্য সুশিক্ষা চায় না, চায় না শিক্ষার মান …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষককে অব্যাহতি
মৌলভীবাজারঃ জেলার কুলাউড়ায় জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল দেব বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে সাময়িক বরখাস্ত করা হয়। শ্যামল দেব জানান, শিক্ষার্থীদের দাবি ও ২৪ ঘন্টার আল্টিমেটামের প্রেক্ষিতে গত ১৫ আগস্ট …
বিস্তারিত পড়ুনঢাবির দুই শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক অধ্যাপক ড. অহিদুজ্জামান ও আরেক শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান লিটুর পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) দুপুরে ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে …
বিস্তারিত পড়ুনএবার পদত্যাগ করলেন বুয়েটের উপাচার্য
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেছেন। মাত্র দেড় মাস আগে দ্বিতীয় মেয়াদে উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। রবিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে অধ্যাপক ড. সত্য প্রসাদ …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল