আল-মাহমুদ জিম।।
শিক্ষার মানের সাথে তৃতীয় বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র গুলোর একটা রাজনৈতিক স্বার্থের দারুণ খেলা আছে। কেন যেন, বরাবর এই আলাপটা সবাই স্কিপ করে যায়। আমাদের মতো দেশ গুলোতে একটা রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, তখন শাসকদল তাদের গদি টিকিয়ে রাখার জন্য সুশিক্ষা চায় না, চায় না শিক্ষার মান বৃদ্ধি হোক।কারণ, মান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত নাগরিকদের প্রতারিত করা কঠিন হয়, ধোঁকা দেয়া যায় না।
মম্ফসলের কলেজ থেকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের সবখানে ভয়ানক ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী কর্মকান্ড চলে অবাধে।ছাত্রদের হাতে কলমের বদলে তুলে দেওয়া হয় অস্ত্র! একসময় তারা রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় হয়ে ওঠে সন্ত্রাসী এমনকি হত্যাকান্ডের সাথে ও জড়িয়ে পড়ার নজির আছে।
সুশিক্ষিত নাগরিক তার রাজনৈতিক অধিকার নিয়ে সচেতন হয়ে ওঠে, যার ফলে একশ টাকার নোট বা এক কাপ চা’য়ে বা একটা সেল্ফির ভেলকি ও অন্যান্য প্রলোভন দেখিয়ে ভোট কেনার পথটা বন্ধ হয়ে যায়।
অতএব খুব সহজেই এভাবে সরলীকরণ করা যায় যে, জনগণ যতটা নির্বোধ ও মূর্খ থাকবে গণতান্ত্রিক রাষ্ট্রে কর্পোরেট ভন্ড অসাধু এবং অযোগ্যদের আইন মেনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটা ততোটা-ই সহজ হবে। এর স্বপক্ষে উদাহরণ হিসেবে আমি ছোটবেলার একটা স্মৃতিচারণ করতে পারি যখন দেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারতো।
বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন ও সংসদ নির্বাচন গুলোতে দেখা যায় তাদের নিজস্ব নির্বাচনি এজেন্টদের মাধ্যম ভোটের আগের রাতে পাড়ায় পাড়ায় টাকা বিলানে হয়।
এই বিষয়টার অর্থ দাড়ালো যে আপনি যতই ভোটাধিকার নিশ্চিত করেন না কেন? ভন্ডদের দৌরাত্ম্য বন্ধ করতে পারবেন না। যদি না আপনার দেশের মানুষ সচেতন অথবা অধিকার সচেতন না হয়। আর দেশের জনগণকে সচেতন করার প্রথম এবং প্রধান হাতিয়ার হলো মান সম্পন্ন শিক্ষা।
বাংলাদেশের ইতিহাসে কোন সরকারই সুশিক্ষা বা মান সম্পন্ন শিক্ষা পদ্ধতি প্রণয়ণ করেনি বা ভবিষ্যতে ও করতে চাইবে না ।
তবে ঠিকই এইদেশের এমপি,মন্ত্রী, সচিব, বিচারক এবং প্রথম শ্রেনীর সরকারি চাকরিজীবির সন্তানদের শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাঠানো হয়। এদেশের এলিট শ্রেণী কখনোই চাইনা একজন অজপাড়া গাঁয়ের কৃষক বাবার সন্তান সুশিক্ষা পেয়ে মাথা তুলে দাড়াক শিরদাঁড়া শক্ত হোক
শিক্ষাবার্তা ডট কম/এ/১৮/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
