নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. রোবেদ আমিন। তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের (এনসিডিসি) লাইন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
রবিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব এম. কে. হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনঃ
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপক ডা. রোবেদ আমিনকে (৪১৩৯২) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞপনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
