নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৯ম ব্যাচ থেকে ২২তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি বঞ্চিত ২০১ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১জন কর্মকর্তাকে সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ প্রদান করা হলো। যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ছিলেন এই ২০১ কর্মকর্তা।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
