Daily Archives: August 18, 2024

বাঁচানো গেল না গু-লি-বি-দ্ধ সমন্বয়ক ইমনকে

টাঙ্গাইলঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পেটে গুলিবিদ্ধ হয়ে ১২ দিন চিকিৎসার পর মারা গেছেন টাঙ্গাইলের ইমন। রবিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক নবাব আলী। মো. ইমন (২১) গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন এলাকার প্রয়াত …

বিস্তারিত পড়ুন

আবু সাঈদ হ*ত্যা: শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে রংপুর আদালতে এ মামলা দায়ের করেন নিহত আবু সাঈদের বড় ভাই। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব …

বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়ে সত্যিকারের যোগ্যতাসম্পন্ন ব্যক্তি আসুক: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ৪০টিরও অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমানে দেশে ৫০টির অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৪০টিরও অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য। এসব বিশ্ববিদ্যালয়ে দ্রুত সম্ভব …

বিস্তারিত পড়ুন

আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয়। তবে যে শিক্ষার্থীরা ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে নয়, পরিমার্জন করে আগের …

বিস্তারিত পড়ুন

শিক্ষার বাজেট পুনর্বিবেচনার পরামর্শ শিক্ষাবিদদের

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো মনে করে, একটি দেশের মোট জিডিপির ৬ শতাংশ কিংবা বাজেটের অন্তত ২০ শতাংশ শিক্ষা খাতে ব্যয় হওয়া উচিত। তবে বাংলাদেশে বিগত কয়েক বছর ধরে শিক্ষায় বরাদ্দ বাজেটের ১২ শতাংশের ওপর উঠছে না। এমনকি জিডিপির বিপরীতে এ খাতে বরাদ্দ ক্রমেই কমছে। …

বিস্তারিত পড়ুন

পিএসসির বিষয়ে নতুন নির্দেশনা দিতে পারে অন্তর্বর্তী সরকার

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিষয়ে নতুন কিছু নির্দেশনা দিতে পারে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ নির্দেশনা এলে পিএসসির সব কর্মকাণ্ডে গতি বাড়বে বলে মনে করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি ৪৬তম বিসিএসসহ তিন নিয়োগ পরীক্ষার তথ্য চেয়েছে অন্তর্বর্তী সরকার। পিএসসির …

বিস্তারিত পড়ুন

ষাণ্মাসিক মূল্যায়ন কবে, শিক্ষাক্রমের কী হবে?

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এক মাসের অচলাবস্থা কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়গুলোও পুরোদমে চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর শুরু হবে। মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন

এক ছবিতে পুরো সময়টা তুলে এনেছেন ব্র্যাকের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।। ব্র্যাক ইউনিভার্সিটির মূল ফটকের পাশেই চোখে পড়বে একটি রঙিন ছবি। মূলত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ ঘটে যাওয়া উল্লেখযোগ্য চিত্রগুলোই এখানে উঠে এসেছে। আবু সাঈদের বুক পেতে দাঁড়ানোর ছবি, মুগ্ধের বলা ‘পানি লাগবে?’ , হাজারো শিক্ষার্থীর স্লোগান ‘আমার ক্যাম্পাসে রক্ত কেন?’, ‘এক দফা এক দাবি’; মৃত সন্তানকে সামনে রেখে ঊর্ধ্বতন …

বিস্তারিত পড়ুন

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক।। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ৩৫ আন্দোলনকারীরা। দাবি পূরণে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার ( ১৭ আগষ্ট) ৩৫ আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে। এ আন্দোলনের অন্যতম …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেওয়া সেই অধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইল লাল করায় শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেওয়া নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম পাটোয়ারী পদত্যাগ করেছেন। শনিবার (১৭ আগস্ট) কলেজের ফেসবুক পেজে তার স্বাক্ষরিত পদত্যাগের এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আমি নিম্ন স্বাক্ষরকারী শহিদুল ইসলাম পাটোয়ারী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) …

বিস্তারিত পড়ুন