Daily Archives: January 6, 2024

১৪ জেলায় ২২ ভোটকেন্দ্রে আগুন, ১৮টিই প্রাথমিক বিদ্যালয়

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার (৬ জানুয়ারি) পর্যন্ত ১৪ জেলার ২২টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে ভোটবর্জনকারীরা। আগুন দেয়া ভোটকেন্দ্রের মধ্যে রয়েছে নেত্রকোনায় ৪টি, বরিশালে ২টি, শেরপুরে ১টি, পটুয়াখালীতে ১টি, মৌলভীবাজারে ১টি, হবিগঞ্জে ১টি, বরগুনায় ২টি, ফেনীতে ১টি, চট্টগ্রামে ১টি, শরীয়তপুরে ১টি, খুলনায় ২টি, গাজীপুরে ২টি, ময়মনসিংহে …

বিস্তারিত পড়ুন

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টের কাজ কী?

ঢাকাঃ রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনের দায়িত্ব পালন করছেন আট লাখ সরকারি কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট লাখ সদস্য। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ৬৬ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯২ জন এবং প্রিসাইডিং অফিসার ৪২ হাজার ১৪৯ জন। নির্বাচনে তাদের প্রত্যেকেরই দায়িত্ব বণ্টন করা …

বিস্তারিত পড়ুন

অনুগত শিক্ষকরাই প্রিসাইডিং কর্মকর্তা

লালমনিরহাটঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের স্বজন ও অনুগতদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ করেছেন এক প্রার্থী। গতকাল শুক্রবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর এ লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল হক। …

বিস্তারিত পড়ুন

ধামরাইয়ে শিক্ষক দুই প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অপরাধী দুই প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দায়িত্ব পালন থেকে অব্যাহতি পাওয়া ওই দুই প্রিসাইডিং কর্মকর্তা হলেন উপজেলার হামিদা আব্বাস উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আলতাফ …

বিস্তারিত পড়ুন

হবিগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাট উপজেলায় লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ধলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন এলাকার ওই বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার গভীর রাতে আগুন দেওয়া হয়। এতে বিদ্যালয়টির বেশ কিছু বেঞ্চ ও আসবাবপত্র পুড়ে যায় বলে পুলিশ জানায়। …

বিস্তারিত পড়ুন

দিনাজপুরে কলেজ শিক্ষক তিন প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন শনিবার দিনাজপুর-১ আসনের অধীন বীরগঞ্জ উপজেলায় তিন প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে এলাহী শনিবার সন্ধ্যায় প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া তিন প্রিসাইডিং অফিসার হলেন বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, বীরগঞ্জ …

বিস্তারিত পড়ুন

চবি অধ্যাপক হামিদা বানু আর নেই

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক-গবেষক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক হামিদা বানু মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বিজ্ঞান …

বিস্তারিত পড়ুন

২৪ শিক্ষক প্রিসাইডিং অফিসারের নিয়োগ বাতিল

রাজশাহীঃ রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ২৪ জন প্রিসাইডিং অফিসারের নিয়োগ বাতিল করা হয়েছে। কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানের অভিযোগের প্রেক্ষিতে জেলা রিটানিং কর্মকর্তা তাদের নিয়োগ বাতিল করেন। শনিবার চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার সাইদা খানম এবং বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম …

বিস্তারিত পড়ুন

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

ঢাকাঃ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সকাল ৮ টা ১০ মিনিটে ভোট দেবেন তিনি। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়‌ও রবিবার সকালে মায়ের সঙ্গে সিটি কলেজে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। অপরদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোট দেবেন নোয়াখালীর …

বিস্তারিত পড়ুন

কিন্ডারগার্টেনের চেয়েও পিছিয়ে সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা

ঢাকাঃ পঠন ও গাণিতিক দক্ষতায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে রয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এতে কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ও গণিতে দক্ষতা এবং শিক্ষার্থীদের শিখন দক্ষতার পেছনে যে বিষয়গুলো ভূমিকা পালন করে সেগুলো …

বিস্তারিত পড়ুন