এইমাত্র পাওয়া

ধামরাইয়ে শিক্ষক দুই প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অপরাধী দুই প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

দায়িত্ব পালন থেকে অব্যাহতি পাওয়া ওই দুই প্রিসাইডিং কর্মকর্তা হলেন উপজেলার হামিদা আব্বাস উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন লাভ হোসেন লাভু এবং কুসুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ ঘটনায় কাঁচি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মোহাদেশ হোসেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করার পর শুক্রবার তাদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এর আগে ওই দুই প্রিসাইডিং কর্মকর্তা নিজেদের দোষ এড়াতে দায়িত্ব পালন থেকে অব্যাহতি চেয়ে উপজেলা সহকারীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে আবেদন করেন। তাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দানের সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী রিটার্নিং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজওয়াল আকরাম সাকাপি বিন সাজ্জাদ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.