ঢাকাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ বিদেশি নির্ভর হয়ে গেছে। এখন আমাদের দেশের শিক্ষা ও সংস্কৃতি বিদেশ থেকে নিয়ন্ত্রণ হয়। শিক্ষার মাধ্যমে আমাদের দেশের কোমলমতিদের শিক্ষার্থীদের ব্রেইনওয়াশ করছে। চলমান শিক্ষা কারিকুলামের মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। মঙ্গলবার বিকালে রাজধানীর …
বিস্তারিত পড়ুনDaily Archives: January 30, 2024
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চকলেট পাবে সাড়ে ১১ লাখ শিক্ষার্থী
ঢাকাঃ ‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’- এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। বিশেষ এ দিনটিকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারই অংশ হিসেবে বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১১ লাখ শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির …
বিস্তারিত পড়ুনস্কুল শিক্ষকের মানবেতর জীবনযাপন, বেতন পাননি ১৪ মাস
দিনাজপুরঃ জেলার খানসামা উপজেলায় মানবেতর জীবন যাপন করছেন কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মন্টু আলী। গত ১৪ মাস ধরে বেতন না পেয়ে এ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। তবে বিদ্যালয়ের কমিটি না থাকায় বেতন প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর থেকে নির্দেশনা প্রদান …
বিস্তারিত পড়ুনএশিয়াটিক সোসাইটির সভাপতি ড. হারুন, সম্পাদক ছিদ্দিকুর
ঢাকাঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কাউন্সিল গঠিত হয়েছে। এতে ৪৯০ ভোট পেয়ে মূল ধারা প্যানেল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ সভাপতি এবং একই প্যানেল থেকে ৫৮৯ ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ …
বিস্তারিত পড়ুনডি-নথির যুগে পদার্পণ করলো নোবিপ্রবি
নোয়াখালীঃ ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের সকল অফিসকে ডি-নথি কার্যক্রমের আওতায় আনয়নে সরকারের উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ডি-নথি যুগে পদার্পণ করলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। সোমবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক …
বিস্তারিত পড়ুনএশিয়াটিক সোসাইটির সদস্য হলেন জবি উপাচার্য
ঢাকাঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২০২৫ বর্ষের জন্য নতুন কাউন্সিল গঠিত হয়েছে৷ এতে চতুর্থ সর্বোচ্চ ৪৫৫ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক …
বিস্তারিত পড়ুনএক শিক্ষার্থীর বছরে ৩৮ লাখ টাকা খচর হবে ভালুকার হেইলিবেরি স্কুলে পড়তে
ময়মনসিংহ: জেলার ভালুকা উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক স্কুল হেইলিবেরি ভালুকা। ৮৫০ একর জমির ওপর গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি দেশের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক বোর্ডিং স্কুল। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে গড়ে ওঠা যুক্তরাজ্যের এ শাখা প্রতিষ্ঠানটিতে লেখাপড়া করতে বছরে একজন শিক্ষার্থীর খরচ হবে ৩৮ লাখ টাকা। জানা যায়, চলতি …
বিস্তারিত পড়ুনঅনলাইন কোর্স চালু করল ব্রিটিশ কাউন্সিল
ঢাকা: সম্প্রতি ‘উইমেন ইন লিডারশিপ’(ডব্লিউআইএল) প্রোগ্রামে অংশগ্রহণকারী নারীদের প্রথম দলের জন্য আট সপ্তাহব্যাপী অনলাইন সেলফ-অ্যাকসেস লিডারশিপ অনলাইন কোর্স চালু করেছে ব্রিটিশ কাউন্সিল। লিঙ্গ সমতার ক্ষেত্রে নেতৃত্ব ও পিয়ার মেন্টরিং প্রোগ্রামের সমন্বয়ে তৈরি করা হয়েছে ২০২৪ এর ডব্লিউআইএল প্রোগ্রাম। এ প্রোগ্রাম ২০২০ সাল থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়ে আসছে। এ উদ্যোগের লক্ষ্য …
বিস্তারিত পড়ুনবেঞ্চে উঠে ছাত্রের বুকে লাথি: শিক্ষককে শোকজ
বরিশাল: জেলাড় আগৈলঝাড়ায় এক শিক্ষার্থীর বুকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় আগৈলঝাড়ার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি জগদীশ ভক্তের সভাপতিত্বে …
বিস্তারিত পড়ুনবরিশাল বিশ্ববিদ্যালয়: বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অ্যাকাডেমিক কার্যক্রম চলাকালীন শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ব্যতীত অ্যাকাডেমিক কার্যক্রম চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল